UsharAlo logo
, |

বডি শেমিংয়ের শিকার শ্রীলেখা

ঊষার আলো
জুলাই ২৬, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বডি শেমিং করা নতুন কোন বিষয় না। তবে এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে এই সমস্যার মুখোমুখি হলেও বডি শেমিং এর পাল্টা জবাব দিয়েছেন তিনি।

‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ’ এই গান গেয়ে ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করেছে শ্রীলেখা। এরপর ভিডিওর শেষে সবার উদ্দেশ্যে একটি চুমু ছুড়ে দিয়েছেন এই নায়িকা। ভিডিওটি দেখার পর কেউবা শ্রীলেখার গানের গলার প্রশংসা করলেও কয়েকজন কুরুচিকর মন্তব্য করেছেন অভিনেত্রীকে উদ্দেশ্য করে। ওই ভিডিওতে শ্রীলেখাকে দেখা গেছে ধূসর রঙের স্প্যাগোটি টপে। পাল্টা জবাবে শ্রীলেখা লিখেছেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছা হচ্ছে বুঝি, পরতে পারছেন না, হুম বুঝছি জ্বালাটা।’

(ঊষার আলো-আরএম)