বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে রবিবার (১৬ আগস্ট) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রোটা আল জামাল ভূঁইয়াকে সভাপতি, মো. গোলাম রব্বানী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং সজল দে (স্যেম্য)কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রোটা আল জামাল ভূঁইয়া। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
এসময় আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৫ আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
