UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Mohon Chowdhury
আগস্ট ২৯, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বোয়ালখালী উপজেলার শাকপুরায় অবস্থিত চিন্ময় বড়ুয়া রিন্টুর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি রবি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক লিটন বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণ মিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা, বৌদ্ধ যুবসমাজের মধ্যে ঐক্য ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং লোকসংস্কৃতির চর্চা ও সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সমাজ ও সংস্কৃতির বিকাশে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।