UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাইসাইকেল যোগে সমাবেশস্থলে নড়াইলের সেলিম

ঊষার আলো
অক্টোবর ২২, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী নড়াইল বিএনপি’র নিবেদিত কর্মী মোহাম্মদ সেলিমের কন্ঠে স্লোগান, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চাই।’

তিনি বাইসাইকেল যোগে এসে বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন. তার বাড়ি জেলার শাহবাগ ইউনিয়নে জুরালিয়া গ্রামে, গতকাল শুক্রবার সকাল সাত টায় তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হন। ৫০ কিলোমিটার দূরের খুলনা নগরীতে আসতে সময় লাগে ৭ ঘন্টা। তার সাথীরা কেউ কেউ এসেছে ট্রলারে, কেউ মোটর সাইকেলযোগে, আবার কেউ কেউ ভ্যানে। ছাত্রদল ও যুবদলের কর্মীরা আসে ট্রলার যোগে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এর নেতৃত্বে বিএনপি একটি বড় অংশ নড়াইল থেকে এসে সমাবেশে যোগ দেয়। তাদের হাতে প্লাকার্ড ছিল। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস জানান, হুমকি উপেক্ষা করে কর্মীরা সমাবেশ এসেছে। তাদের তাগ অনেক বেশি।

কর্মীরা এসে সমবেত হয় খুলনার শহীদ হাদিস পার্কে । তাদের কণ্ঠে স্লোগান ছিল, ‘গুম খুন বন্ধ করো, চাল ডালের দাম কমাও, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো।’

ঊষার আলো-এসএ