UsharAlo logo
, |

বাগেরহাটে ফাঁকা জায়গায় পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা গ্রামের একটি ফাকা জায়গায় পড়ে থাকা নাসিম মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সুদ ব্যবসায়ির চাপ ও দেনার দায়ে জর্জরিত নাসিম মোল্লা কোন্ডলা গ্রামের  স্লুইচ গেটের কাছে ফাকা জায়গায় গিয়ে বিষপানে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসির ধারনা। নাসিম মোল্লা ওই গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে। এ ঘটনায় মঙ্গলবার বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। নাসিমের পরিবার ও স্থানীয়রা জানায়, পাশর্^বর্ত্তি নওয়াপাড়া গ্রামের সুদ ব্যবসায়ি ওয়াদুদ শেখের নিকট থেকে নাসিম সুদে টাকা নেয়। সুদের টাকা ঠিকমত পরিশোধ না করায় ওয়াদুদ সেখ তাকে হুমকী-ধামকী দিতে থাকে এমনকি ২ দিন আগে ওয়াদুদ শেখ ৩/৪টি মটরসাইকেল যোগে তার সহযোগিদের নিয়ে নাসিমের শশুরবাড়ী গিয়েও হুমকি দিয়ে আসে। এ ছাড়া আরো পাওনাদার থাকায় নাসিম উপায়ন্তর না পেয়ে কোন্ডলা স্লুইচ গেটের কাছে ফাকা জায়গায় গিয়ে বিষপান করে পড়ে থাকে। মঙ্গলবার সকালে ওই খানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিয়ে বেলা ১১ টার দিকে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, আমি নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। তার পরিবার ও এলাকাবাসির বক্তব্য অনুযায়ি নাসিম মোল্লা দেনার দায়ে বিষ পানে আত্মহত্যা করেছে। তবে লাশের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চত হওয়া যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকড করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)