UsharAlo logo
, |

অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীর পরিবারের পাশে নজরুল ইসলাম মঞ্জু

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি পরিবারকে একতাবদ্ধ করতে নিয়মিত অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীর পরিবারের কাছে ছুটে তাদের খোজ খবর নিচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা–২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পরই  নজরুল ইসলাম মঞ্জু দলীয় নেতাকর্মীদের প্রতি তার মানবিক দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন নিয়মিতভাবে। বিএনপি পরিবারের অসুস্থ সদস্যদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে প্রয়াত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ এই নেতা ছাত্রদল দিয়ে শুরু করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় তিনি বর্তমানে দল ও ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে আছেন। নজরুল ইসলাম মঞ্জুর মানবিক আচরণ, সংহতিশীল নেতৃত্ব এবং দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান ইতিমধ্যেই খুলনা–২ আসনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

ঊআ-মোহন চৌধুরী