UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পর্যটন দিবসে খুলনায় টোয়াসের বর্ণাঢ্য রিকশা র‍্যালি

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে পর্যটন, বন করিবো সংরক্ষণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য রিকশা র‍্যালির আয়োজন করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।

রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও টোয়াসের যৌথ উদ্যোগে এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিল ‘Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism’।

র‍্যালিটি নগরীর ৪ নম্বর ঘাট লঞ্চঘাট থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে টোয়াসের কার্যকরী সভাপতি মো. আল-আমীন লিটন, সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদী ইসলাম রকি, কোষাধ্যক্ষ সাহেদ মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর-উল-আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া মো. আলমগীর হোসেন লালন, এস.এম. হাফিজুর রহমান লিপু, মো. শামস তিবরীজ রাসেল, মো. আল-আমিন হাওলাদার, মো. ফয়সাল সরদার, মো. মাফতুন আহমেদ, মো. আজম খান কনকসহ টোয়াস পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যটকবাহী নৌযানের স্টাফরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।