UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বেকার ভাতা ও কর্মসংস্থানের দাবিতে যুব ইউনিয়নের বিক্ষোভ

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বেকার ভাতা, সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান ও কর্মসংস্থানের ৯ দফা দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

শনিবার সকালে দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচির অংশ হিসেবে যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির নেতাকর্মীরা নগরীর স্টেশন রোডস্থ সালেক পাম্প এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি নগরীর জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সিটি বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।

বাংলাদেশ যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির সভাপতি মেজবাহ্ উদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সজীব পাল, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন বিশ্বাস, যুবনেতা রাতুজ্জামান রাতুল, ইসতিয়াকুর রহমান হিমেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কর্মসংস্থান পরিস্থিতি ক্রমশঃ বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিন্তু সরকারের সে দিকে ভ্রুক্ষেপ নেই। সরকার দেশের মানুষকে যে উন্নয়নের মডেল দেখাচ্ছেন তা লুটপাটের উন্নয়ন। এই সরকার ২০০৮ সালের ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে এখন ৬ লক্ষ কোটি টাকার বাজেট দিচ্ছে। কিন্তু তারপরেও  নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। যে অর্থনীতি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না তা বন্ধ্যা।

যুব ইউনিয়ন এই উন্নয়ন মডেলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে বেকার ভাতা চালু, করোনাকালীন কর্মহীন হয়ে পরা ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত ক্ষতিগ্রস্থ যুবদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা, করোনাকালীন কর্মহীন হযে ফিরে আসা প্রবাস ফেরত যুবদের প্রবাসে কর্মে ফিরে যাওয়ার ব্যবস্থা, ঘুষ ছাড়া চাকরি, নিয়োগ ও বদলিতে বাণিজ্য দূর্নীতি বন্ধ করণ, কর্মসংস্থান ব্যংকের স্বচ্ছতা নিশ্চিত করে যুবদের সহজ শর্তে ঋণ প্রদান ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে সুস্পষ্ট বরাদ্দ নিশ্চিত করাসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানান।

ঊষার আলো-এসএ