UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় নিহত বেড়ে ৪

ঊষার আলো
মার্চ ২, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বুধবার সকালে কাভার্ড ভ্যানচাপা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন এ দাঁড়িয়েছে। ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হওয়ার পর জেলা সদর হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।

ঘটনাস্থলে নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান হোসনে আরা বেগম (৪৮)।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে (ব্রাহ্মণবাড়িয়া থ ১১-২২৯৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আরো দুজন মারা যাওয়ার কথা জানতে পেরেছেন বলে জানান।

ঊষার আলো-এসএ