মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বিপ্লবী সাংস্কৃতিক জোট খুলনার উদ্যোগে ঐতিহাসিক গল্লামারির বধ্যভূমিতে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রত্যয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিপ্লবী সাংস্কৃতিক জোট খুলনার যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম, সদস্য সচিব জয় বৈদ্য, যুগ্ম সদস্য সচিব দূর্জয় হালদার, মুখপাত্র সৈয়দ আবু ওয়াহিদ অনি, সদস্য রাহুল বিশ্বাস, লতা মণ্ডল ও জ্যোতি সাহা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে শুধু স্মৃতিচারণ যথেষ্ট নয়; এর সঙ্গে প্রতীকী ও বাস্তব কর্মসূচির ধারাবাহিকতা প্রয়োজন। গল্লামারির বধ্যভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, শহিদদের আত্মত্যাগের স্মরণে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ একদিকে যেমন শ্রদ্ধা প্রকাশের মাধ্যম, তেমনি অন্যদিকে সমাজে সচেতনতা ও দায়বদ্ধতার বার্তাও বহন করে।
ঊআ-মোহন চৌধুরী
