UsharAlo logo
, |

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে দিবসটির তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে খুলনা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এ সভার শুরুতে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।
সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর। এছাড়া বক্তব্য রাখেন ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম, মোস্তফা জামাল পপলু, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, মুহাম্মদ নুরুজ্জামান, ইয়াসিন আরাফাত রুমি ও মো. রকিবুল ইসলাম মতি।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য ও গণমাধ্যমের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন ও দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করতে হবে।

এ সময় খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, খলিলুর রহমান সুমন, সোহেল মাহমুদ, আল মাহমুদ প্রিন্স, মো. এজাজ আলী, রিংটন মন্ডল, এম এ জলিল, শেখ জাহিদুল ইসলামসহ ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মো. মেহেদী মাসুদ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের সদস্য ও অস্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী