যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন,ইউনিয়নের সহ-সভাপতি মো.নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর,নির্বাহী সদস্য মো. এরশাদ আলী,সিনিয়র সদস্য আহমদ মুসা রঞ্জু, নাজমুল হক পাপ্পু, মো.আমিরুল ইসলাম,সেলিম গাজী,নূরুল ইসলাম নূর,শেখ ফেরদৌস রহমান,মো. শাহ আলম,মাসুম বিল্লাহ ইমরান,রমজান হোসেন জুয়েল, এম এ আজিম,ওবায়দুর রহমান পলাশ প্রমুখ। পরে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি,সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ,মিজানুর রহমান মিলটন,নাজমুল হক পাপ্পু, আব্দুল্লাহ আল মামুন রুবেল,আরাফাত হোসেন অনিক,ওবায়দুর রহমান পলাশ।
ঊআ-জেএ
