UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে মদ, গাঁজা ও ইয়াবাসহ আটক ৮

ঊষার আলো
মে ১৩, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ আট বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ১৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৬০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ঊদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার হান্নান খানের ছেলে মোঃ হানজালা খান(২৮), সবুজবাগ এলাকার বাবর আলীর ছেলে ইয়াছিন হোসেন ওরফে আশিক(৩০), সোনাডাঙ্গা ২য় আবাসিক, রোড নং-০৫  মৃত আনোয়ার খাঁর ছেলে মোহাম্মদ আলী হৃদয় ওরফে আলী খাঁ(২৫), আল আকসা গলি এলাকার জালালের ছেলে  বাবু খান(৩৩), আরাফাত আবাসিক প্রকল্প এলাকার সোবহান গাজীর ছেলে বিল্লাল গাজী(২৭), খালিশপুর বিআইডিসি রোড এলাকার রশিদ ব্যাপারির ছেলে মোঃ বেল্লাল হোসেন(৩৯), খালিশপুর লাল হাসপাতাল এলাকার মৃত আকবর কোরাইশির ছেলে মোঃ মাসুদ কোরাইশি(৩০) এবং রূপসা রাজাপুর গ্রামের পরিতোষ দাসের ছেলে  তাপস দাস(৪০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)