UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সিজিএম ক্রেডিট সোসাইটির বিশেষ সাধারণ সভা

Mohon Chowdhury
অক্টোবর ১১, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ঐতিহ্যবাহী সিজিএম ওয়ার্কার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির (রেজি. নং- ২/১৯৫৯) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় নগরীর দি ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নেতা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সবুজ, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. হানিফ শিকদার, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ হোসেন, সহসভাপতি মো. সেলিম হোসেন, মো. হারুনুর রশিদ, মো. জাকির হোসেনসহ সোসাইটির সদস্যরা।

সভায় সোসাইটির সার্বিক কার্যক্রম, আর্থিক বিষয়াদি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঊআ- মোচৌ