খুলনায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য টেকসই ও কার্যকর সেবা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বেসরকারি সংস্থা কারিতাস–খুলনাঞ্চলের আশ্বাস (ফেজ-২) প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্প মাঠপর্যায়ে সেবা কার্যক্রমকে আরও সুদৃঢ় করবে।
সভায় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের পুনর্বাসন, কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন ও টেকসই সহায়তা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কারিতাসের কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচারের শিকার ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার আরও বেশি সুযোগ পাবেন।
ঊআ-মোহন চৌধুরী
