মেট্রোপলিটন কলেজ খুলনায় নতুন গভর্নিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং কমিটির সভাপতি মাসুদ পারভেজ বাবু।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কলেজটি দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত হলেও এখনো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পরিচিতি পায়নি। তাই শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার উপর জোর দেন তিনি। তিনি আরও বলেন, পূর্ববর্তী কমিটির ইতিবাচক কর্মকাণ্ড গ্রহণ করে ভবিষ্যতে কলেজ পরিচালনায় কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের এই ক্যাম্পাসের উন্নয়নে সহায়তা করার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ তাইফুজ্জামান। বিশেষ অতিথি হাফিজুর রহমান মনি বলেন, টিনশেড ভবন দিয়ে শুরু হওয়া কলেজটি এখন পাঁচতলা দৃষ্টিনন্দন ভবন হিসেবে গড়ে উঠেছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ক্যাম্পাসের সুন্দর পরিচালনায় সহায়তা করতে প্রস্তুত থাকার কথাও জানান।
সভায় বক্তৃতা করেন হিতৈষী সদস্য ইয়াসীন আরাফাত রুমী, বিদ্যুৎসায়ী সদস্য এডভোকেট হালিমা আক্তার খানম, সদস্য এস এম সায়েম, শফিকুল ইসলাম, দাতা সদস্য জিএম আজিজুর রহমান ও শিক্ষক প্রতিনিধি মাসুমা আক্তার। কলেজের শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
