মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : করোনাভাইরাসের সংক্রমন রোধে চলমান বিধিনিষেধ মোংলায় মানছেন না কেউই। পৌরশহরের অধিকাংশ দোকান পাট খোলা রয়েছে। মাস্ক ছাড়া চলাচল করছে। মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। শুক্রবার(২৫জুন) বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা তেমন একটা দেখাযায়নি। করোনার সংক্রমন রোধে গত ৩০ মে থেকে মোংলায় চলছে কঠোর বিধিনিষেধ। শুক্রবার (২৫ জুন) ২৭ তম দিন সকালে মোংলা পৌরশহরের অধিকাংশ দোকান পাট খোলা রেখে মানুষের অবাধ চলাচল করতে দেখা গেছে। এর ফলে চলমান কঠোর বিধি নিষেধেও করোনাভাইরাসের সংক্রমন বেড়ে যাবে বলে আশংখ্যা করা হচ্ছে। অথচ প্রজ্ঞাপন অনুযায়ী,নিত্য প্রয়োজনীয় দোকান,জরুরী সেবা ও ঔষধের দোকান ব্যাতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। তবে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন তারা। এদিকে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ৩১ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ হয়।যা পরিক্ষন বিবেচনায় আক্রান্তের হার ৬৫ ভাগ। এর অগে বুধবার ৩২ জনের পরিক্ষায় ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। যা পরিক্ষন বিভেচনায় শনাক্তেরহার শতকরা ২২ ভাগ। এর আগে মঙ্গলবারের হার ছিল ৩৫ ভাগ, আর সোমবার ছিল ৪৩ ভাগ।
(ঊষার আলো-আরএম)
