UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যমুনার আরিচা পয়েন্টে পানি বৃদ্ধি

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচার যমুনা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১২ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে।মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন।

তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত দুই তিনদিন ধরেই যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দুই-চারদিন এই পানি বাড়তে পারে। তবে গত ১২ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বেড়ে এখন বিপৎসীমার ৪ দশমিক ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরিচার যমুনা পয়েন্টের পানির বিপৎসীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫৪ সেন্টমিটার। উজান থেকে নেমে আসা পানি যমুনা নদী ও কিছু পানি আশপাশের শাখা শুকনো নদীতে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ