UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঊষার আলো
জানুয়ারি ২২, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০) নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টায় মৃত ঘোষণা করেন ঘোষণা করেন।

তিনি বলেন, এটা ছিনতাই না অন্য কোনো ঘটনা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।তিনি বলেন, ওই যুবক ছিনতাইকারীর কবলে পড়েছিল নাকি পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

ঊষার আলো-এসএ