যোগিপোল ইউনিয়নে ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন: মানবসেবা আল্লাহর নির্দেশিত কাজ — অধ্যাপক মাহফুজুর রহমান
খুলনা-৩ আসনের খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় আয়োজন করা হলো ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস ক্যাম্প। শনিবার (১৫ নভেম্বর) ক্যাম্পটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন—
“মানবসেবা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কাজ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল দায়িত্ব। এ ধরনের কর্মসূচি আমাদের প্রতিশ্রুতির বাস্তব বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু সাময়িক চিকিৎসা ব্যবস্থা নয়, বরং মানবিক সহমর্মিতার প্রতীক। নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকাংশে পূরণ হবে এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইসমাইল হোসেন পারভেজ এবং পরিচালনা করেন সেক্রেটারি মনিরুল ইসলাম।
ক্যাম্পে উপস্থিত ছিলেন—
ডা. মুস্তাফিজুর রহমান মুকুল, ডা. সৌমিত্র অধিকারী, ডা. সুমাইয়া আক্তার, মাস্টার মিজানুর রহমান, ইসলামিয়া হাসপাতালের এমডি আজিজুর রহমান স্বপন, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান, মো. মর্তুজা আবু সুফিয়ান, মোহাম্মদ মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
দিনব্যাপী ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করান। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ঊআ-মোচৌ
