UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ভাঙারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

ঊষার আলো
মার্চ ৩, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর রামপুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।বুধবার রাত সোয়া ১টার দিকে রামপুরার বউবাজারে একটি ভাঙারির দোকানে এই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- নাদের (৪৫), নুরন্নবী (৫১), ইউসুফ (৫০), হেলাল উদ্দিন (৫০) ও সিদ্দিক (৫০)। তাদের মধ্যে নাদেরের শরীরের ৪৩ শতাংশ, নুরন্নবীর ৪২ শতাংশ, ইউসুফের ১২ শতাংশ, হেলাল উদ্দিনের ৮৫ শতাংশ ও সিদ্দিকের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এর মধ্যে ইউসুফ ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের খিলগাঁও অফিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ