UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

ঊষার আলো
মার্চ ২৯, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৪৪৩ পিস ইয়াবা, ৪১১ গ্রাম হেরোইন, ৯ কেজি ১০ গ্রাম গাঁজা ও ১৪টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ