UsharAlo logo
, |

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩২

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এ সময় আটকদের কাছ থেকে ১১ হাজার ২৫৫ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা, ২২ গ্রাম হেরোইন, ৪০ লিটার দেশীয় মদ ও ৮.৮ লিটার ফেনসিডিল জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এসএ