UsharAlo logo
, |

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬২

ঊষার আলো
মে ১৭, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (১৬ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এ সময় আটকদের কাছ থেকে পাঁচ হাজার ৪২৯ পিস ইয়াবা, ২৩ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৩৪ দশমিক ২ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, আট ক্যান বিয়ার ও দুই গ্রাম নেশাজাতীয় আইস জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এসএ