UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আ.লীগ নেতা টিপু ও স্কুলছাত্রী হত্যা তদন্তে একাধিক টিম

koushikkln
মার্চ ২৬, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর শাহজাহানপুরে আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার দুদিনেও রহস্য উম্মোচিত হয়নি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, হত্যাকা-ের রহস্য শিগগিরই উদঘাটন করা হবে। তদন্ত চলছে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘টিপু হত্যাকা-ের তদন্ত চলছে। এই হত্যাকা-ের পেছনে কারা জড়িত, নাটের গুরু কারা সবকিছুই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসা হবে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে নানা মোটিভ নিয়ে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। র‌্যাব বলেছে, খুনের ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, হত্যাকা-ে যে শুটার ছিল সে হেলমেট ও মাস্ক পরা ছিল। মোটরসাইকেল চালকও হেলমেট পরে ছিল। সেজন্য বাইক চালক ও শুটারকে শনাক্ত করতে সময় লাগছে। এরইমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

এ হত্যাকাণ্ড আধিপত্যের জেরে নাকি রাজনৈতিক বিরোধে এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই শুটার এবং মোটরসাইকেল চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত কারণ জানা যাবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুর রেলগেটের পাশে জ্যামে আটকে থাকা প্রাইভেটকারে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে বেশ কয়েক রাউন্ড গুলি করে এক দুর্বৃত্ত। এ সময় রিকশায় থাকায় বদরুন্নেসা মহিলা কলেজের এইচএসসির শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতির গায়েও গুলি লাগে। পরবর্তীতে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার সময় টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হয়েছেন।
পরে শাজাহানপুর থানায় জাহিদুল ইসলাম টিপু হত্যাকা-ের ঘটনায় তার স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি হত্যা মামলা দায়ের করেন।