UsharAlo logo
, |

রাজবাড়ীতে নারীকে একসাথে ২ ডোজ টিকা প্রদান

ঊষার আলো
আগস্ট ৭, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসাথে ২ ডোজ টিকা দেয়া হয়েছে। শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে।

টিকা গ্রহিতার স্বামী স্বপন জানান, পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনোরকম শৃঙ্খলা নেই। এক সাথে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। তার স্ত্রী সকালে টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়ার পর তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। ওই সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দিয়ে দেন। এখন তার স্ত্রীকে নিয়ে সে চিন্তায় রয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার জানান, ভুলবসত এক মহিলাকে ২ ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি ভালো আছেন। ভিড়ের কারণে এটা হয়েছে।

(ঊষার আলো-আরএম)