UsharAlo logo
, |

রাশিয়া পরাজিত হবে কারণ অশুভ সবসময় হারে: জেলেনস্কি

ঊষার আলো
মে ৯, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে জয়ী হতে পারবে না বলেই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রাশিয়ার বিজয় দিবসে দিন জেলেনস্কি জানান, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের সব ভুলে গেছে।

রাশিয়ার জয়ী হতে পারবে না জানিয়ে জেলেনস্কি বলেন, ‘গোটা বিশ্ব এই যুদ্ধে ইউক্রেনকে ভালো শক্তি হিসেবে দেখছে।’ তিনি আরও যোগ করেন, ‘রাশিয়া হেরে যাবে, কারণ অশুভ সব সময় হারে।’

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সেনা অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানে এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে ৫৫ লাখের বেশি মানুষ। যদিও এ পর্যন্ত মোট হতাহতের সংখ্যা কতো তা জানা যায়নি।

ঊষার আলো-এসএ