শেখ বদর উদ্দীন, ফুলবাড়ীগেট খুলনা : রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কেন্দ্রীয় এর সকল কর্মসূচি স্থগিত।
রবিবার (২০ মার্চ) বেলা ৩টায় ঢাকা বিজেএমসি’র অডিটোরিয়ামে সংগঠনের দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেএমসি’র চেয়ারম্যান সালেহ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেএমসি’র মুখ্য পরিচালন কর্মকর্তা জামাল হোসেন। মহাব্যবস্থাপক( হিঃ ও অর্থ) আব্দুল মালেক, মহাব্যবস্থাপক (কস) মামুনুর রশিদ এবং বিজেএমসি’র অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা সমন্বয়ে পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ইসরাফিল খান। সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, খুলনা অঞ্চলের সদস্য সচিব এস এম জাকির হোসেন, চট্রোগ্রামের আহবায়ক ফিরোজ আহম্মেদ চৌধুরী, ঢাকা অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাফরউল্লাহ হাই|।
দীর্ঘ আলোচনা শেষে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ২০২১ সাল পর্যন্ত অবসর প্রাপ্ত কর্মচারী- কর্মকর্তাদের প্রাপ্য পিএফ সহ গ্রাচুইটির টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং সংশ্লীষ্ট অবসরপ্রাপ্ত কর্মচারী- কর্মকর্তাদের নামে থাকা অডিট আপত্তি ও মামলা সমুহ অত্যান্ত মানবিক দৃষ্টিতে বিবেচনা করারও আশ্বাস প্রদান করেন। উক্ত আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষথেকে বিজেএমসি’র চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে ঘোষিত সকল কর্মসূচী স্থগিত ঘোষনা করেন।
