UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যুখুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজ-এর পশ্চিম পাশের ঢালে ট্রাকের ধাক্কায় মোঃ জাহা ঙ্গীর আলম (৪৫) নামে এক চাকরিজীবী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে রূপসা ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে খুলনা মেট্রো-ট ১১-০৮০৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঊআ-সিমলা দাস