UsharAlo logo
, |

লসএঞ্জেলেস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির কমিটি ঘোষণা

M A R KABIR
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

লসএঞ্জেলেস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির ২০২৬-২৭ এর নতুন সার্বজনীন কমিটি ঘোষণা করা হয়েছে । লসএঞ্জেলেস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির ২০২৬-২৭’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোহাম্মদ এহসান, সহ সভাপতি: শেখ আব্দুল মজিদ সোহেল ।

সাধারণ সম্পাদক, মোহাম্মদ শহীদুল ইসলাম ( জেহাদ), যুগ্ম সাধারণ সম্পাদক, তপন মণ্ডল ।

কোষাধক্ষ পদে নির্বাচিত হয়েছেন খুলনার অতিপরিচিত মুখ সাবেক ফটো সাংবাদিক মোহাম্মদ শাহ নেওয়াজ, তিনি দৈনিক জন্মভূমি, সময়ের খবর, যায়যায়দিন, প্রথমআলো ও ফোকাস বাংলা নিউজ খুলনা অফিসে ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে তিনি আমেরিকা চলে যান। সাংগঠনিক সম্পাদক, মুস্তাকিম বিল্লাহ শুভ । নব নির্বাচিত কমিটি সবার দোয়া ও সমর্থন চেয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, সমিতি সর্বপ্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে খুলনাবাসীর জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।