ওয়ার্ল্ড লায়ন্স ডে এন্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, লায়ন্স ক্লাবের মানবসেবামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।
খুলনা সুন্দরবন, মেট্রোপলিটন, পয়গ্রাম কসবা ও ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। র্যালি শেষে ‘টুগেদার উই রাইজ, টুগেদার উই থ্রাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
পরে বিকেলে নগরীর ইকবাল নগরে লায়ন্স ক্লাব চত্বরে আয়োজিত আরেকটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লায়ন্স কার্যালয়ে এসে শেষ হয়।
ঊআ- মোচৌ
