UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৬০ জন

ঊষার আলো
মে ২৬, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরো ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।বিমানবন্দরে স্থাপিত হেল্পডেস্ক সূত্র জানা গেছে, বর্তমানে বিভিন্ন আনুষ্ঠানিক চেকিংয়ের কাজ চলছে।

দূতাবাস জানায়, লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্য থেকে ১৬০ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহায়তায় দেশে পাঠানো হয়েছে। আইওএমর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট  (ইউজেড২২২) স্থানীয় সময় বুধবার (২৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে মেতিগা বিমানবন্দর থেকে বাংলাদেশিদের নিয়ে রওনা করে। বৃহস্পতিবার সকাল তাদের বহনকারী ফ্লাইটি ঢাকায় অবতরণ করে।

এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান।রাষ্ট্রদূত শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঊষার আলো-এসএ