UsharAlo logo
, |

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান খুবি উপাচার্যের

Mohon Chowdhury
আগস্ট ১৬, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে ‘Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন বলেন, ব্যাংকিং খাতকে আরও যুগোপযোগী করতে হবে এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেশনে প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকিং খাত, আর্থিক সচেতনতা, ক্যারিয়ার সম্ভাবনা ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। পরে মক ইন্টারভিউ, ক্যারিয়ার আড্ডা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।