UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি বাজার সম্মিলিত ব্যবসায়ীদের উদ্যোগে শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যা ৬টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু এবং খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ মতিয়ার রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক আঃ আজিজ সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ, মহানগর ছাত্রদল নেতা তাজিম বিশ্বাস, রফিকুল ইসলাম শুকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, এমদাদুল হক, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, ছাত্রদল নেতা সিয়াম হোসেনসহ বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, শিরোমনি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ঐক্যবদ্ধভাবে বাজার পরিচালনায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বশীলতা ও সততার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

ঊআ-মোহন চৌধুরী