UsharAlo logo
, |

শিল্পা শেঠির পাশে দাড়ালেন পরিচালক

ঊষার আলো
জুলাই ৩১, ২০২১ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি তার স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় আটক হয়েছেন। তারপর থেকে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা।

এদিকে, এ ঘটনায় বলিউড তারকারা এখনো নিশ্চুপ। এবার শিল্পার পাশে দাঁড়ালেন পরিচালক হ্যানসাল মেহতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি শিল্পাকে প্রাইভেসি দিতে এবং বিচারকের রায়ের আগে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘যদি পাশে দাঁড়াতে না পারেন অন্তত শিল্পাকে একা থাকতে ও আদালতকে বিষয়টি নির্ধারণ করতে দিন। তার মর্যাদা এবং প্রাইভেসি বজায় রাখুন। এটি খুবই দুর্ভাগ্যের বিষয়, মানুষকে এখন নিজেকেই সব সামাল দিতে হয় ও বিচারের আগেই দোষী সাব্যস্ত করা হয়।

(ঊষার আলো-আরএম)