UsharAlo logo
, |

শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

Mohon Chowdhury
আগস্ট ১৯, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভায় শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ ও শিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সভায় তিনি বলেন, শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে এবং পথশিশুসহ সব শিশুর উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। রাষ্ট্র ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুশ্রম নিরসন সম্ভব উল্লেখ করে তিনি এ বিষয়ে প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান জানান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, পুনর্বাসন, প্রশিক্ষণ এবং শিক্ষার আওতায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়।