UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে প্রাণিসম্পদ পালনে নারী-যুবদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

Mohon Chowdhury
নভেম্বর ১২, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও যুবদের অর্থনৈতিক উন্নয়নে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১১ ও ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্পের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল ও এআইটি উত্তম কুমার গায়েন। এ ছাড়া প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই ইউনিয়নের নারী দলের ১৭ জন, যুব দলের চারজন ও পুরুষ দলের চারজনসহ মোট ২৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের মাধ্যমে বাড়িতে বসে আয় বৃদ্ধি, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণার্থী মালতি রানী বলেন, সময়োপযোগী এ প্রশিক্ষণ একজন গৃহিণী হিসেবে তাঁর জন্য অত্যন্ত উপকারী হয়েছে। অপর প্রশিক্ষণার্থী মো. শিমুল গাজী বলেন, তাঁরা আগে অনেক প্রশিক্ষণ পেলেও এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ কখনো পাননি। এ আয়োজনের জন্য তিনি সিসিডিবি-শক্তি প্রকল্পকে ধন্যবাদ জানান।

ঊআ-মোচৌ