UsharAlo logo
, |

সংস্কৃতি মন্ত্রীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

Mohon Chowdhury
আগস্ট ১৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীর খুলনা আগমন উপলক্ষে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা প্রশাসক হুরে জান্নাত, বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল ইসলাম নূর, রকিবুল ইসলাম মতি, জিএম হারুন অর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।