UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকে বিএনপির প্রতিনিধি দল

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২২ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সরকারের বিভিন্ন দুর্নীতি তথ্য-উপাত্তসহ অভিযোগ জমা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন দলটির একটি প্রতিনিধি দল।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে প্রতিনিধি দলটি দুদকে প্রবেশ করে। এর আগে বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঊষার আলো-এসএ