UsharAlo logo
, |

সলুয়ায় বর্জ্য রিসাইক্লিং প্লান্টের পরীক্ষামূলক চালু

Mohon Chowdhury
অক্টোবর ১, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডুমুরিয়ার সলুয়া ল্যান্ডফিলে নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এ সময় প্লান্টে স্থাপিত মেশিনারিজ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষে তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল ৩০ ঘণ্টা পর জানা যাবে। প্রকল্পটি সফল হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বর্জ্য সম্পদে পরিণত হবে। তিনি জানান, ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্লান্ট আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এদিকে একই দিন খালিশপুর লাল হাসপাতালে কেসিসির নবম ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পে জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ডেঙ্গু পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় কেসিসি সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। পাশাপাশি প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিস প্রাঙ্গণ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।