বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রকৃত সাংবাদিকদের কল্যাণে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে সংগঠনটি বদ্ধপরিকর। একইসঙ্গে সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য আতিয়ার পারভেজ।
এছাড়া বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও মল্লিক সুধাংশু, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, কেইউজের সহ-সভাপতি কাজী শামিম আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, এমইউজের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম বাবলু, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমিসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে আতিয়ার পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঊআ-মোচৌ
