বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ড. মো. জাকির হোসেন হাইপো রোগে আক্রান্ত হয়ে নগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণীস্থ সন্ধানী হাই কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনা করেছেন এমইউজে খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়া পৃথক বিবৃতিতে বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিনও ড. জাকির হোসেনের সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের কাছে মহান আল্লাহ তাআলার নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তারা বলেন, আল্লাহ যেন ড. জাকির হোসেনকে দ্রুত সুস্থ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার তাওফিক দান করেন।
উল্লেখ্য, গত ১০ মে রোববার রাতে হঠাৎ করে ড. জাকির হোসেনের হাইপো সমস্যা বৃদ্ধি পেলে তাঁকে দ্রুত সন্ধানী হাই কেয়ার সেন্টারে ভর্তি করা হয়।
ঊআ-রহ
