UsharAlo logo
, |

সাতক্ষীরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

ঊষার আলো রিপোর্ট
জুলাই ৬, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।
র‌্যাব-৬ জানায়, রোববার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, জব্দ করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা মাদকসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।