UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঊষার আলো
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার গোপন সংবাদের ভিতিত্বে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ধর্ষণকারীর নাম রাজু মিয়া (২০)।

পুলিশ জানায়, গত দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় পনের বছর বয়সী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া নামের ওই যুবক। পরে ওই তরুণীকে বিয়ে না করে ওই যুবক আত্মগোপনে চলে যায়। পরে দুই বছর আগে ওই তরুণীর পরিবার সাভার মডেল থানায় রাজু মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওই যুবককে বিভিন্ন স্থানে আটক করতে পুলিশ অভিযান চালালেও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আব্দুল কুদ্দুস জানান, শনিবার দুপুরে নড়াইল জেলায় একটি স্থানে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দুই বছর পালিয়ে থেকেও ওই যুবকের শেষ রক্ষা হয়নি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।

ঊষার আলো-এসএ