UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সালথায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ঊষার আলো
মে ৫, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফরিদপুরের সালথা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (২৭)। তিনি খারদিয়া ঠাকুর পাড়া এলাকার বাসিন্দা ইশারত মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

মৃত্যুর খবর পাওয়ার পর সমগ্র খারদিয়া এলাকায় বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।এলাকাবাসী জানায়, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খারদিয়া গ্রামে যদুনন্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক রফিক মোল্লা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে প্রায়ই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে আজ ভোর ৫টার দিক থেকে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন আলমগীরের সমর্থক সিরাজুল।ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ