UsharAlo logo
, |

সিক্স প্যাকস নিয়ে ট্রোলের মুখে পড়লেন জুনিয়র এনটিআর

pial
মে ১, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার একজন দর্শকপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। তার অভিনীত আলোচিত সিনেমা ‘আর আর আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, ঠিক তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে।

আর এদিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি জুনিয়র এনটিআর তার সুঠাম দেহের একটি ছবি নিয়ে ট্রোলের মুখে পড়েছেন। বলিউডের তারকা চিত্রগ্রাহক ডব্বু রতনানী দক্ষিণী সুপারস্টারের স্থিরচিত্র পোস্ট করেন তার ইনস্টাগ্রামে। আর সাথে সাথেই মন্তব্যের ঝড়। প্রশংসার সাথে তাল মিলিয়ে চলেছে কটাক্ষও।

স্থিরচিত্রটিতে জুনিয়র এনটিআরকে খালি গায়ে দেখা যায় ও সিক্স প্যাকস শরীরে দৃশ্যমান। ছবিটি পোস্ট করে ক্যাপশনে ডব্বু লেখেন, ‘মন যা বিশ্বাস করে, শরীরও তা অর্জন করে।’

(ঊষার আলো-এফএসপি)