ঊষার আলো ডেস্ক : সুইস ব্যাংকের ৩০ হাজার ব্যক্তির ব্যক্তিগত, যৌথ ও করপোরেট ১৮ হাজার অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অ্যাকাউন্টে সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলারেরও বেশি। এ অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে ১৯৪০ থেকে ২০১০ এর দশকের মধ্যে। নিউ ইয়র্ক টাইমসে ২০ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্তরাও রয়েছেন অর্থ পাচারকারীর তালিকায়। সুইস ব্যাংকটিতে গোপনে অর্থ-সম্পদ জমাকারী ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধানদের নাম রয়েছে। এর মধ্যে আছেন পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিসরের সাবেক একনায়ক প্রয়াত হোসনি মুবারকের দুই ছেলে।বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন ও আন্তর্জাতিক রাজনীতিতে ভূ-কৌশলগত ভূমিকা কাজে লাগিয়ে সুইস ব্যাংকে অর্থ জমিয়েছিলেন।
ঊষার আলো-এসএ
