UsharAlo logo
, |

সুন্দরবন ভ্রমণে যুক্ত হলো নতুন বিলাসবহুল ক্যাটামেরান জাহাজ ‘এমভি সাইলেন্ট ৬৯’

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবন ভ্রমণে যুক্ত হয়েছে আধুনিক ও বিলাসবহুল নতুন ক্যাটামেরান জাহাজ এমভি সাইলেন্ট ৬৯ (MV Silent 69)। খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ক্রুজ ট্যুর পরিচালনার মাধ্যমে জাহাজটি পর্যটকদের জন্য আরামদায়ক, নিরাপদ ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

নতুন এই ক্যাটামেরান জাহাজে ভ্রমণের মাধ্যমে পর্যটকরা সুন্দরবনের হারবারিয়া, কটকা, কোচিরখালী, ডিমেরচর ও করমজলসহ গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। আধুনিক নকশা ও উন্নত সুবিধাসম্পন্ন এমভি সাইলেন্ট ৬৯ সুন্দরবন ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমভি সাইলেন্ট ৬৯ একটি সম্পূর্ণ নতুন (Brand New) ক্যাটামেরান শীপ, যেখানে প্রথম শ্রেণির আরাম, নিরাপত্তা ও দৃষ্টিনন্দন ইন্টেরিয়রের সমন্বয় করা হয়েছে। দেশি ও বিদেশি পর্যটকদের জন্য আলাদা ভ্রমণ প্যাকেজ ও প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ অনুযায়ী বিদেশি পর্যটকদের জন্য ফি নির্ধারিত হয়েছে ১০ হাজার ৫০০ টাকা এবং দেশি পর্যটকদের জন্য ১ হাজার ৫০ টাকা।

এভারগ্রিন ট্যুরসের উদ্যোগে পরিচালিত এই জাহাজটির যাত্রা শুরু উপলক্ষে সীমিত সংখ্যক আসনে বুকিং দেওয়া হচ্ছে। পর্যটকদের আগ্রহের কারণে দ্রুত আসন বুকিংয়ের আহ্বান জানানো হয়েছে। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৬৭-০৩৩৩৩৩, ০১৭১১-৯৪২৫৫৫ ও ০১৭১১-৩৯৭০৮৩ নম্বরে যোগাযোগ করা যাচ্ছে।

জাহাজটির যাত্রা শুরুর স্থান খুলনার ৪ নম্বর বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট। উদ্যোক্তারা জানান, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণে এই প্রিমিয়াম লাক্সারি ক্রুজ পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, এমভি সাইলেন্ট ৬৯ যুক্ত হওয়ায় সুন্দরবনের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ হয়েছে। আধুনিক এই জাহাজ পর্যটকদের আরও স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে সুন্দরবন ভ্রমণের সুযোগ করে দেবে, যা দেশীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঊআ-মোহন চৌধুরী