খুলনার সোনাডাঙা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ৩৪০ বোতল Wincerex ও Eskuf এবং ১ দশমিক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৬) ও মো. আতাউর রহমান (৩৫)। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬-এর ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮০ বোতল Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
ঊষার আলো-এসএ
