UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ব্যাগে থাকা ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ঊষার আলো
মার্চ ৩০, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নিঙমং চিং মারমাকে গ্রেপ্তার করেছ র‍্যাব।মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবান টু থানচি সড়কের আইলমারা স্টিল ব্রিজের কাছে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়ে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের পর তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, নিঙমং চিং মারমা থানচি সদর ইউপির ৩নং ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য। তার কোনো কাজের প্রতিবাদ করার সাহস স্থানীয় লোকদের ছিল না। এলাকাটি দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় আসামি নিঙমং চিং মারমা স্থানটিকে  ইয়াবা কেনাবেচার উপযোগী জায়গা হিসেবে বেছে নিয়েছিল।

প্রতিদিন দুপুরের পর থেকে এলাকাটিতে মাদক কারবারিদের আনাগোনা লক্ষ্য করা যেত। প্রত্যন্ত অঞ্চল হওয়াতে এলাকাটিতে   আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ততটা চলাচল ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে মাদক সম্রাট নিঙমং চিং মারমা এ ইয়াবা কারবারি  গড়ে তুলেছিল। অবশেষে মঙ্গলবার  র‍্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলার থানচি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ